শুনুন ভাষা দিবসের অনুষ্ঠান সরাসরি শহীদ মিনার থেকে

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি। না আমরা কোনদিনও সেই দিনটির কথা ভুলব না। যেই দিন আমরা প্রতিষ্ঠিত করেছিলাম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। অনেক ত্যাগ – তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে। সেই দিনটি এখন শুধু বাংলাদেশেই পালন করা হয় না। পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। আর তাইতো এমন দিনে রেডিওগুনগুন কি বসে থাকতে পারে? না পারে না। কারণ দেশের প্রতি আমাদের যে ভালবাসা এবং দায়িত্ব তা থেকে দূরে থাকবে রেডিওগুনগুন এমনটি কখনো হবার নয়। কারণ আমাদের স্লোগান চিত্তে যেথায় বাংলা গান। আর তাইতো একুশে ফেব্রুয়ারীর প্রহরটি সরাসরি সম্প্রচার করবে রেডিওগুনগুন সেই একুশের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আমাদের বিশেষ অনুষ্ঠান শুরু হবে ২০ ফেব্রুয়ারী রাত ৮টা থেকে এবং চলবে ২১ ফেব্রুয়ারী সকাল ৮টা পর্যন্ত। আর এই পুরোটা সময় আপনারা পাবেন শহীদ মিনার থেকে সরাসরি অনুষ্ঠান। বাংলাদেশে এই প্রথম কোন বেসরকারী রেডিও পেল সরাসরি শহীদ মিনার থেকে অনুষ্ঠান করার অনুমতি। বিভিন্ন ব্যক্তিবর্গের অনুভূতি এবং তাদের কথা সরাসরি সারা বিশ্ব থেকে শুনতে পাবেন রেডিওগুনগুনের মাধ্যমে। শহীদ মিনারে সেই দিন বসছে আমাদের অস্থায়ী স্টুডিও। তাই যারা দেশের বাইরে আছেন তারা আর মিস করবেন না একুশের প্রহরের অনুষ্ঠান। যেখানেই থাকুন না কেন আশা করব সেই দিন থাকবেন রেডিওগুনগুনের সাথে। কারণ রেডিওগুনগুন মানেই চিত্তে যেথায় বাংলা গান।

আমাদের অনুষ্ঠান সূচী ২০ ফেব্রুয়ারী শনিবার রাত ৮টা থেকে ২১ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮টা পর্যন্ত।

You can leave a response, or trackback from your own site.

One Response to “শুনুন ভাষা দিবসের অনুষ্ঠান সরাসরি শহীদ মিনার থেকে”

Leave a Reply