মিস করছি আমার কিউটি কিউটি আব্বাকে

আজকে রাতে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। পুরোনো হার্ডডিস্কটা কানেক্ট করলাম ল্যাপটপের সাথে। কিছু পুরনো ছবি দেখলাম। এর পর দেখলাম আমার বোনের বিয়ের সিডির ফোল্ডারটি। তখন মনের খেয়ালে চালিয়ে দিলাম। দেখেই খারাপ লেগে গেল। ইনসেটে যার ছবি সে আমার আব্বা। আহ আগে কি সুন্দর গাদু গুদু আব্বা ছিল। এই ২ বছরে নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে। আগে ক বলতে পারত না ত বলত ক এর স্থলে। সেই কথা আর শুনি না। এখন সে ক বলতে শিখে গেছে। আহে খাইছি কে বলছ ছাইছি। আর এখন সব শুদ্ধ কথা বলতে পারে। শুনেছি দাঁতও নাকি পড়েছে কয়েকটা। :( এই ক বছরে কি পরিবর্তন হয়ে গেল। অথচ এখনো আমার মনে আছে সেই ২০০৩ সালের সেপ্টেম্বরের ১২ তারিখের রাতের কথা। যে রাতে ও জন্মেছিল এবং আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে ওকে আমার কোলে পাই। সেই থেকে বাংলাদেশে থাক অব্দি ও আমার কাছেই ছিল। বড় হলে কি ওর মনে থাকবে? এখন দেশে গেলে তো লজ্জায় মনে হয় আমার কাছেই আসবে না।আর পারব না ওকে কোলে নিতে। ঠিক তেমনি করে বড় হয়ে গিয়েছে আরো কয়েজন আব্বা এবং আম্মা। আবার কবে যে তাদের সাথে দেখা হবে। সব বড় হয়ে গিয়েছে :( কোলে নেয়ার মত আর কেই নাই। আর কেই নাই যে এসেই কোলে উঠে বসবে। :( সবই অতীত :(

You can leave a response, or trackback from your own site.

3 Responses to “মিস করছি আমার কিউটি কিউটি আব্বাকে”

  1. বিদেশে থাকলে এসব মিস করতেই হয়। :)

  2. ভাইয়া তাড়ি তাড়ি দেশ থেকে ঘুরে যান ! ফ্যামিলি ছেড়ে দূরে থাকা আসলেই কষ্টকর !

  3. হুম এই জন্যই দেশে আসছি।

Leave a Reply