Google Buzz

আজ সকালে (নাকি দুপুরে? ১২টার পর কি দুপুর নয়?) চা খেতে খেতে প্রতি দিনের মত ই-মেইল চেক করতে বসলাম। আমি জিমেইল ইউজার। তাই জিমেইল খোলা মাত্রই দেখি জিমেইল বাজের জন্য একসেপটেন্স চাচ্ছে। গুগল বাজ? এইটা আবার কিতা? যাই হোক গুগল আমার বেশ পছন্দের। তাই তাদের নতুন কোন অপশন হবে হয়ত ভেবে একসেপ্ট করলাম। এর পর ভিতরে ইনবক্সে নিচেই গুগল বাজের নতুন অপশন পেলাম্ একটু ঘোড়াঘুড়ি করলাম। দেখি পরিচতজনেরা ইতমধ্যে ব্যবহার শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর মনে হল এটা তো টুইটারের মতই। তবে আমার বেশ ভাল লেগেছে। গুগল মানেই রকস। তবে এতে টুইটারের জনপ্রিয়তা ভাটা পড়বে বলে আমার বিশ্বাস। গুগল বাজ এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। কখনো টুইটার খুব বেশী ব্যবহার করি নাই। কারণ এত সাইটে ঘোরাঘুরি ভাল লাগে না। এক জায়গায় যদি ঐরকম সেবা পাই তাহলেই ভাল হয়। আর গুগল সেই কাজটা করে দিয়েছে। ধন্যবাদ গুগল। নিচে কিছু স্ক্রিন শটস দিলাম।

You can leave a response, or trackback from your own site.

3 Responses to “Google Buzz”

  1. আমার কাছে সুবিধাটি বেশ ভালো লেগেছে। আমারে ফলো করলে খুশি হবো।

    fahim.murshed5@gmail.com

  2. তোমাকে পাচ্ছি না আমাকে খুঁজে নাও। আমার জিমেইল আইডি samiuli

  3. কে কইল পান নাই? পাইছেন তো! :D

    আমার লিষ্টে এসেছে। ধন্যবাদ। :)

Leave a Reply