VPS এ Webmin ইনস্টল করা

আজকাল অনেকেই VPS কিনছে বিভিন্ন কারণে। আনম্যানেজড ভিপিএসে যে সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে একটা হল কন্ট্রোল প্যানেল ইনস্টল সমস্যা। কন্ট্রোল প্যানেল ছাড়া আপনাকে আলাদা আলাদা PHP, Mysql, Apache সহ অন্যান্য দরকারী জিনিসগুলো আলাদা আনস্টল করতে হবে। তাই কন্ট্রোল প্যানেল হলে অনেক সুবিধে এবং সেই সাথে ডোমেইন ম্যানেজ করাও সুবিধা। সবচেয়ে বহুল ব্যবহুত কন্ট্রোল প্যানেল হল CPanel কিন্তু এটি ফ্রি নয়। লাইসেন্স কিনতে হবে। ফ্রি এর মধ্যেও রয়েছে Webmin, LxAdmin ইত্যাদি। তবে আমার পছন্দ LxAdmin। আজকে CentOS এ কিভাবে Webmin  ইনস্টল করতে হবে তা নিয়ে আলোচনা করব। পরবর্তিতে LxAdmin নিয়ে ইলোচনা করা হবে। Webmin সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন http://www.webmin.com থেকে।

প্রথমে রুট এ লগিন করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী সফটওয়্যার Putty

Putty

Host Name (or IP Address) এ আইপি দিতে হবে। এর পর Load এ ক্লিক করলে একটি ব্ল্যাক স্ক্রিণযুক্ত উইন্ডো ওপেন হবে। এতে Login As এ root দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে রুটে। এর পর নিম্নের কমান্ড দিতে হবে।

yum -y install perl-Net-SSLeay

এর পর Webmin ডাউনলোড এবং ইনস্টল করতে হবে নিম্নের কমান্ড ব্যবহার করে।

wget http://kent.dl.sourceforge.net/sourceforge/webadmin/webmin-1.500-1.noarch.rpm

rpm -Uvh webmin-1.500-1.noarch.rpm

সব কিছু ঠিক থাকলে এবার এড্রেসবারে এইরকম এড্রেস দিতে হবে https://yourserver.com:10000/ অথবা https://yourip:10000

এর পর রুট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে নিচের মত পেইজ দেখতে পাওয়া যাবে। ব্যাস শেষ Webmin ইনস্টল করা।

You can leave a response, or trackback from your own site.

9 Responses to “VPS এ Webmin ইনস্টল করা”

  1. আমি এ পর্যন্ত ডাইরেক্ট এডমিন আর সিপ্যানেল নিয়ে কাজ করেছি। তবে ওয়েবমিন ব্যবহার করে দেখিনি। একবার দেখিতো। এটা কেমন?

    আমার কাছে তো স্ক্রিনি দেখে ভালোই মনে হল। (thinking)

  2. সব পেউড হোস্টিং কোম্পানি সিপ্যানেল দেয় বা ডাইরেক্ট এডমিন বা প্লেস্ক। এগুলো ফ্রি না। তবে ওয়েবমিন ফ্রি তাই সাধারণত ভিপিএসে ব্যবহার করা হয়। আমি মুছে আবার এলএক্সএডমিন ইনস্টল করেছি। তাই দেখতে পাবে না। তবে ওদের সাইটে গিয়ে ডেমো দেখতে পার। এলএক্সএডমিনই ভাল। তবে VHCS ইনস্টলের চেষ্টা করেছিলাম। ব্যর্থ হয়েছি। দেখা যাক সামনে।

  3. কি ব্যাপার সামিউল ভাই? LxAdmin এর টিউটোরিয়াল কই?

  4. একটু দৌড়ের উপর আছি। আর LXAdmin এ একটু ঝামেলাও আছে। আগের ভার্সনে ছিল না। ঝামমেলাটা নিজে নিজে সলভ করতে শিখে নেই। এর পর দিব।

  5. ধন্যবাদ, সামিউল ভাই। আমার কাজে দিবে টিউটরিয়ালটা।

  6. [quote=সামিউল]
    সব পেউড হোস্টিং কোম্পানি সিপ্যানেল দেয় বা ডাইরেক্ট এডমিন বা প্লেস্ক। এগুলো ফ্রি না। তবে ওয়েবমিন ফ্রি তাই সাধারণত ভিপিএসে ব্যবহার করা হয়।
    [/quote]

    VPS ফ্রি পাওয়া যায় নাকি ? গেলে লিংক দিয়েন তো ভাই একটু।

  7. না ভাই VPS কেউ ফ্রি দেয় না। তবে আজকাল ৪-১০ ডলারে ভিপিএস পাওয়া যায়।

  8. Vai tutorial valo lagesa. Akta vorsa pailam. Casta kora dakhe.
    Thank.

Leave a Reply