বানিয়ে ফেললাম হোম থিয়েটার

আজকে বাসার জন্য প্রজেক্টর কিনে আনলাম। এখন নিজের বাসাতেই থিয়েটার। মুভি দেখতে অদ্ভুত লাগছে। প্রজেক্টর কেনার উদ্দেশ্য মুভি দেখা এবং আসন্ন বিশ্বকাপ খেলা সহ অন্যান্য খেলাসমূহ বড় পর্দায় দেখা। দামে সস্তা হলেও কোয়ালিটি একদম খারাপ নয়। তবে ব্রান্ডেড গুলোর চেয়ে সামান্য একটু লো তো হবেই। এটা কোন ব্যাপার না। মেনে নেয়া যায়। ১ বছরের ওয়ারেন্টি আছে দেখা যাক কি হয়। প্রথম হিন্দী মুভি দিয়েই শুরু করলাম। দেখি আসমনে আস্তে আস্তে বাংলা, ইংরেজী ও শুরু করব। সাউন্ড সিস্টেমও সেইরকম করে ফেলেছি। এবার বাসাতে বসেই উপভোগ করব মুভি। যারা দেখতে ইচ্ছুক তাদেরকে বাসায় দাওয়াত রইল। আর হ্যা আসার সময় খাবার দাবার সাথে করে নিয়ে আইসেন।

You can leave a response, or trackback from your own site.

2 Responses to “বানিয়ে ফেললাম হোম থিয়েটার”

  1. হুমম ভালো। হোম থিয়েটারের একটা ছবি দিলেন না যে!

    একটা ছবি দিয়েন তো। দেখব।

  2. Samiul says:

    হুম দিব। অপেক্ষা কর। সামনে ছবি আসছে।

Leave a Reply