প্রথম রেডিওগুনগুন অনলাইন মিটিং

গতকাল সব আরজেদের সাথে প্রথম অনলাইন মিটি করলাম। কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে অনুপস্থিতির হার। আমাদের দেশের মানুষের কেন যেন সব সময় ৩য় হাত এসে সামনে দাড়ায় কোন গুরুত্বপূর্ণ কাজে। এই রেডিওগুনগুনের জন্য আমি নিজেই কত ত্যাগ স্বীকার করেছি কিন্তু সবাই তো আর আমার মত হবে না। রেডিওগুনগুন আমার নিজের সন্তানের মত।

যাই হোক প্রথম মিটিং ভালই হল। তবে শুধু আমি একাই বলে গেছি সেটা খারাপ লেগেছে। বুঝতে পারিনি যারা শুনছে তাদের এক্সপ্রেশন কেমন ছিল। জানি না কবে সামনাসামনি মিটিং করতে পারব। সেই দিনটির অপেক্ষায় রয়েছি। আমার মাথা যদিও অনেক গরম কিন্তু মিটিং এর সময় অণেক কুল ছিলাম। এজন্য ধন্যবাদ জানানো উচিত ফুয়াদ ভাইকে। সব সময় কুললললল থাকতে বলে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করলাম। দেখা যাক প্রোগ্রামে তার কতটুকু প্রতিফলন দেখতে পাই।

আর একটি জিনিস খারাপ লাগে। রেডিওগুনগুনের সবাই আমাকে খুব ভয় পায়। কিন্তু কেন? আমি তো চাই না যে আমাকে ভয় পাক। আমি চাই আমাকে সবাই ভালবাসুক। কারণ ভয় পেলে সেই ভয় থেকে কোন ভাল জিনিসের সৃষ্টি হয় না। সব মেকি মেকি হয়ে যায়। এই ভয়টা কিভাবে দূর করা যায় সেই চিন্তা করছি। হয়ত সামনাসামনি দেখা  না হরে সেটা সম্ভব হবে না। আমি সেই দিনের প্রতিক্ষায় আছি যেদিন নিজে রেডিওগুনগুনের স্টুডিওতে সবার সাথে নিয়ে বসব। আনন্দ ফূর্তি করব। জানি না সেই দিন কবে আসবে কিন্তু আশা করছি খুব দ্রুতই আসবে।

You can leave a response, or trackback from your own site.

3 Responses to “প্রথম রেডিওগুনগুন অনলাইন মিটিং”

  1. Raj says:

    েতামার কথা গুেলা খুব ভাল লাগেলা।
    আিমও রেডিওগুনগুন েক অেনক ভালবািস।

    যিদ আর সবাই েতামার মত হত !!!

    মােঝ মােঝ শকিত হািরেয় েফিল!

  2. ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

  3. RIPON says:

    hi samiul.ami bangla type jane na.don’t mind.প্রেডিওগুনগুন অনলাইন মিটিং somporka ami jantay chi.tumar lika poray valo laglo…

Leave a Reply